ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

রায়গঞ্জের নলকা ইউনিয়নে দীর্ঘ ৮বছর পর ত্রিবার্ষিক সম্মেলন

ads

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নে প্রায় ৮ বছর পর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সলঙ্গা থানা আওয়ামী লীগ সুত্রে জানাগেছে, আগামী শুক্রবার (৫ ফেব্রুয়ারি) হতে যাচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি—বার্ষিক সম্মেলন। এই অপেক্ষাকৃত  সম্মেলনকে ঘিরে মনে আনন্দ বিরাজ করছে নবীন—প্রবীন দলীয় নেতাকর্মীরা। ছেয়ে গেছে ইউনিয়নের ফাঁকফুকুরে বেনার ফেস্টুনে । এছাড়াও মাঠ পর্যায়ে সমর্থন আদায়, জনসংযোগসহ উপজেলা, জেলা ও কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন প্রার্থীগনরা। কাউন্সিলের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা  প্রত্যাশা করছেন পরিবর্তনের নতুন নেতৃত্ব । তবে নবীণ ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের বয়োজ্যেষ্ঠ নেতারা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা নতুন করে দৌঁড়ঝাপ শুরু করেছে ভোটারদের দারে দারে। সকল পদপ্রার্থীদের একটাই প্রত্যাশা নির্বাচন নিরপেক্ষ চাই।


প্রার্থীরা ৩ প্রতিদ্বন্দ্বী নিয়েই অংশ গ্রহন করতে যাচ্ছে সভাপতি পদে। তারা হলেন— নলকা ইউনিয়নের আ' লীগের সভাপতি  আবু বক্কর সিদ্দিক, ইউনিয়ন আ' লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, থানা আ' লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন ও সলঙ্গা থানা আওয়ামী লীগের মৎস্যজিবী লীগ সম্মানিত সদস্য মোঃ আব্দুল হাকি। এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগন হলেন—  ইউনিয়ন আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও থানা আ'লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  মোঃ আব্দুস সাত্তার সরকার, ইউনিয়ন আ' লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম দিলজু , জেলা শাখার স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য আঃ রউফ সরকার বকুল।


 সভাপতি পদপ্রার্থী মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, ভালো প্রস্তুতির সাথে আনন্দমুখোর ও সুন্দর ভাবে এই সম্মেলনে অংশ গ্রহন করছি ও ভোটারদের কাছে ভোট চাচ্ছি। আমাদের রায়গঞ্জের এমপি মহোদয় বলেছেন নিরপেক্ষভাবে উক্ত ত্রিবার্ষিক সম্মেলন উনুষ্ঠিত হবে। সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল হাকিম বলেন, তৃনমূলের ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে তাকেই আমি ওয়েলকাম জানাবো কোন আপত্তি নেই। আমার একটাই প্রত্যাশা নিরপেক্ষভাবে নির্বাচন হোক। সভাপতি পদপ্রার্থী মোঃ কাওছার হোসেন বলেন, আমার একটাই প্রত্যাশা নির্বাচন নিরপেক্ষ হোক। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সাত্তার সরকার সহ বাকী প্রার্থীরা জনানা, আমাদের নেতাকর্মীদের আশা আকাঙ্খা দ্রুত সম্মেলন হোক নতুন নেতা বেছে নিব। সম্মেল হোওয়াতে আমিও খুশি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী আঃ রউফ সরকার বকুল বলেন, এটা একটি কাঙ্খিত সম্মেলন। যে যোগ্য প্রার্থী সেই তৃণমূল থেকে ভোটের মাধ্যমে বিজয়ী হবে।


সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। যে যোগ্য প্রার্থী সেই ভোট পেয়ে বিজয়ী হবে। সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আঃ গফুর রায়হান  বলেন, আওয়ামী লীগ যে করে প্রাথমিক সদস্য পদ যার আছে সেই ক্যান্ডিটেট হতে পারে। নিরপেক্ষভাবে নির্বাচন হবে, ভোটের মাধ্যমে যে বিজয়ী হবে সেই সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে গন্য।

ads
ads
ads

Our Facebook Page