ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মসজিদের সংস্কার কাজ করতে গিয়ে মিলল ৫টি হ্যান্ড গ্রেনেড

ads

পাবনার সুজানগরের চরদুলাই দক্ষিণপাড়া মোল্লাবাড়ির নির্মাণাধীন মসজিদের মাটির নিচে থেকে পাঁচটি হ্যান্ড গ্রেনেড জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ গ্রেনেডগুলো জব্দ করে।


পুলিশ জানায়, মসজিদটি নির্মাণকালে শ্রমিকরা মাটির নিচে পাঁচটি মরিচা ধরা হ্যান্ড গ্রেনেড দেখতে পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাচ্চু মোল্লাকে খবর দেয়। এরপর বাচ্চু মোল্লা বিষয়টি থানার জানালে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজার নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে গ্রেনেডসহ ওই স্থান ঘিরে রাখে।



ওসি জানান, আজ মঙ্গলবার ঢাকা থেকে অভিজ্ঞ বোম ডিসপোজাল দল এসে গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করার কাজ করছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। থানা পুলিশ এবং এলাকাবাসী ধারণা করছে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা ওই স্থানে গ্রেনেডগুলো রেখেছিল।



 
































































































সূত্র : এনটিভি

ads
ads
ads

Our Facebook Page