ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নাটোরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ads

নাটোরের লালপুরে দুই শিশুকে ধর্ষণের দায়ে ইয়াকুব আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।  বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. ইমদাদুল হক এই আদেশ দেন।  দণ্ডপ্রাপ্ত ইয়াকুব আলী লালপুর উপজেলার শ্রীরাম গাড়ী গ্রামের এসকেন আলীর ছেলে।


মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর সকালে বাড়ির পাশে খেলা করছিল চাচাতো দুই বোন (শিশু)। এ সময় চকলেট খাওয়নোর কথা বলে ইয়াকুব আলী তাদের ডেকে নিয়ে ধর্ষণ করে। 


এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ ইয়াকুবকে গ্রেপ্তার করে।  দীর্ঘ তিন বছর আদালত অভিযুক্ত ইয়াকুবকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এ সময় অভিযুক্ত ইয়াকুব আদালতে উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page