ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

‘মহামারী ঠেকাতে অক্সফোর্ডের টিকাই যথেষ্ট’

ads

করোনার বিবর্তিত যেকোন রূপকে ঠেকাতেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সমানভাবে কার্যকর বলে দাবি করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ। করোনা ছাড়াও একই শ্রেণিভুক্ত অন্য রোগের বিরুদ্ধেও এটি মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে বলে দাবি করছেন সংস্থাটির ব্রিটিশ বিজ্ঞানী অ্যান্ড্রু পোলার্ড।


বার্তাসংস্থা রয়টার্সকে পোলার্ড বলেন, “ভাইরাসের বিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এটি কখনোই ধ্বংস হবে না। কেবল এক রূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হবে। তবে আমাদের টিকা মানবদেহে যে ইমিউনিটি তৈরি করবে সেটিও দীর্ঘস্থায়ী হবে। ফলে ভাইরাসটি নতুন রূপ নিলেও টিকা নেয়ার ফলে এটি আমাদের কোন ক্ষতি করতে পারবে না।”


সম্প্রতি এক গবেষণাতেও অক্সফোর্ডের বিজ্ঞানীরা প্রমাণ করেন যে,অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা করোনভাইরাসের যেকোন প্রতিরূপ ঠেকাতে সক্ষম। তাই মহামারীকে নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। বুধবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।


যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ১৭ হাজার মানুষের উপর চালানো এই গবেষণায় দেখা গেছে, অক্সফোর্ডের টিকার এক ডোজ নেওয়ার পরও মানবদেহে এটি ৭৬ ভাগ কার্যকর থাকে। আর দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পরেও সেই কার্যকারিতা ৮২ শতাংশ পর্যন্ত থাকে। তবে এই গবেষণার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি অক্সফোর্ড।


টিকা গ্রহণকারী ব্যক্তি একদিকে যেমন নিজে সুরক্ষিত থাকে, তেমনি রোগ না ছড়িয়ে পরোক্ষভাবে অন্যকে সুরক্ষা দেন। আর অক্সফোর্ডের এই টিকা অন্য সব টিকার চাইতে তুলনামূলক সহজলভ্য, পরিবহনযোগ্য ও সাশ্রয়ী হওয়াতে এটি করোনা ঠেকাতে বিশেষ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page