ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ইসরায়েলি সেনাদের ক্ষেপণাস্ত্র রুখে দিল সিরিয়া

ads

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের ওপর ইসরায়েলের সেনাবাহিনী আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও সিরিয়ার সেনারা তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে ওই হামলা প্রতিহত করেছে।


সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ৪২ মিনিটের দিকে অধিকৃত গোলান মালভূমির আকাশ থেকে ভূমিতে এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপ যোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালায়। তবে কুনেইত্রা প্রদেশের আকাশেই ওই আগ্রাসন প্রতিহত করে সিরিয়ার সামরিক বাহিনী। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন প্রতিহত করার ঘটনাটি ভিডিয়ো ফুটেজের মাধ্যমে গণমাধ্যমে দেখানো হয়েছে। ২০১১ সালে সিরিয়ায় তাকফিরি উগ্রবাদী গোষ্ঠী সহিংসতা শুরু করে। তারপর থেকে ইসরায়েল প্রায় সময় সিরিয়ার ওপর এভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালিয়ে আসছে।


তাকফিরিদের পতন মেনে নিতে পারছে না ইসরায়েল ও তার আরব মিত্ররা। সন্ত্রাসীদের মনোভাব চাঙ্গা রাখার জন্য ইসরায়েল এসব হামলা চালিয়ে আসছে।          

































































































সূত্র : পার্সটুডে

ads
ads
ads

Our Facebook Page