বেশ কিছু দিন ধরে দেশের বাজারে চালের দাম বেশী থাকায় বলা যায় চরম গূভোর্গে ছিলেন নিম্ন আয়ের মানুষ গুলো । ঠিক চালের এ দূভোর্গ কাঠিয়ে উঠতে না উঠতেই এবার বাজারে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ ।কারণ নিত্য প্রয়োজনিয় পণ্য গুলোর মধ্যে তেল একটি ।বলতে গেলে প্রতিটি খাবারের মাঝে তেল আবশ্যক।দেশের বিভিন্ন স্থায়ে এখন ভোজ্য তেল সোয়াবিন খোলা মোরকে বাজারে বিক্রয় হচ্ছে ১৩০—১৩৫ টাকা প্রতি লিটারে।আর দেশে বেশ কিছু নামি—দামি ব্রান্ডের প্রতিষ্ঠান তাদের তৈরী এই ভোজ্য তেল বাজারে মোরক আকারে বিক্রয় হচ্ছে প্রতি লিটার ১৩৫—১৪০ টাকা দরে। আমাদের দেশের অধিকাংশ মানুষ নিম্ন আয়ের পরিবারের সদস্য । হাঠাৎ ই তেলের এমন বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় মাথায় বাঁজ ভেঙে পরেছে নিম্ন আয়ের মানুষদের।রাজধানির সাভার উপজেলার আশুলিয়া থানার কাঠগড়া বাজারে বাজার করতে আসা কয়েকজন গার্মেন্টস শ্রমিক জানান আমরা নিম্ন আয়ের মানুষ ।সারা মাস কাজ করে অল্প টাকা পাই আর তার মধ্য দিন দিন নিত্য প্রয়োজনিয় পণ্য সামগ্রীর দাম বেড়েই চলেছে।পূর্বে ভোজ্য তেল কিনেছেন কতো টাকা লিটার এমন প্রশ্নের জবাবে এ প্রতিবেদক সাইদুল ইসলাম আবিরকে জানান,পূর্বে আমরা খোলা বাজারে তেল ক্রয় করেছি ৯০—১০০ টাকা এখন বেড়ে কিনতে হচ্ছে ১৩০—১৩৫ টাকায় অন্য দিকে নামিদামি ব্রান্ডের তেল পূর্বে বিক্রয় হতো ১২০ টাকা থেকে ১২৫ টাকা কিন্তু বর্তমানে বিক্রয় হচ্ছে এই তেল ১৩৫—১৪০ টাকা লিটার দরে ।এমন দামে দিশে হারা নিম্ন আয়ের পরিবাররা ।তাই ভোজ্য তেলের মূল্য নিয়ন্ত্রে প্রসাশনের সহযোগিতা কমনা করছেন সচেতন মহল ।সাভার উপজেলা প্রসাশনকে বিষয়টি অবহিত করতে মুঠোফোনে ফোন করা হলে ফোনটি রিসিভ করেন নি।