ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ক্লাব বিশ্বকাপের ফাইনালে বায়ার্ন মিউনিখ

ads

মিসরীয় ফুটবল ক্লাব আল আহলিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। শুক্রবার মেক্সিকান ক্লাব টাইগ্রেস ইউএনএলের বিপক্ষে ট্রফির লড়াইয়ে মাঠে নামবে দ্য বাভারিয়ান্সরা।


সোমবার রাতে দ্বিতীয় সেমি ফাইনালে আল আহলির বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। কাতারের আল রাইয়ান ফুটবল স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে দুটি গোলই করেন রবার্ট লেভানডোভস্কি।


ম্যাচের প্রথমার্ধে ১৭ মিনিটের সময় সার্জে জিনাব্রির সহায়তায় লেভানডোভস্কি শট খুঁজে নেয় আহলির জাল। এ ছাড়া কোনো গোলই হয়নি প্রথমার্ধে। শোধ করতে পারেনি মিসরের ক্লাবটিও।


দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফেরার পর ১-০ সমীকরণ নিয়ে খেলছিল দুই দল। ম্যাচের শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে লিওরি সানের সহায়তায় দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করেন লেভানডোভস্কি।

ads
ads
ads

Our Facebook Page