ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দোহারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই বেকারীর অর্থদন্ড

ads
ঢাকার দোহার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে দুই বেকারীর মালিককে অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার থানার মোড় ও কাচারীঘাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে থানার মোড় ও কাচারীঘাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে উক্ত বাজারের দুই বেকারীর মালিককে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত দুই বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জড়িমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
Attachments area
ads
ads
ads

Our Facebook Page