ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

২০০ পুলিশ সদস্য করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন আজ

ads

সব গুজব আর শঙ্কা কাটিয়ে দেশজুড়ে শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচী। এরই ধারাবাহিকতায় কর্মসূচি শুরুর দুই দিন পর টিকার আওতায় আসছেন পুলিশ সদস্যরাও। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) করোনার ভ্যাকসিন নেবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যরা। বন্দর নগরীতে মঙ্গলবার থেকে তাদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।


এ দিন, সকাল ১১টার দিকে বন্দর নগরীর দামপাড়া পুলিশ লাইনসে ২০০ জন পুলিশ সদস্যকে ভ্যাকসিন দেওয়া হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) উপ-কমিশনার আব্দুল ওয়ারিশ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রথম দিনে সিএমপির ২০০ সদস্য ভ্যাকসিন নেবেন। পর্যায়ক্রমে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের দেওয়া হবে।’


এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিএমপির প্রায় প্রায় সাতশরও বেশি সদস্য। মারা গেছেন ঊর্ধ্বতন এক কর্মকর্তাসহ মোট ৬ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৭ জন।

ads
ads
ads

Our Facebook Page