ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মাধবপুরে করোনার ভ্যাকসিন নিলেন ৪ সাংবাদিক

ads

হবিগঞ্জের মাধবপুরে চার সাংবাদিক মঙ্গলবার সকালে করোনা ভ্যাকসিন নিয়েছেন। প্রেসক্লাবের সাবেক সভাপতি যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা নেন।
এর পর সমকাল প্রতিনিধি আইয়ুব খান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান ও সাবেক সেক্রেটারি মিজানুর রহমান করোনার টিকা নেন।
করোনা ভ্যাকসিন গ্রহণ করে রোকন উদ্দিন লস্কর জানান, এটি অন্য ভ্যাকসিনের মতোই, এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মাধবপুরের এ জ্যেষ্ঠ সাংবাদিক আরও বলেন, ভ্যাকসিন নেওয়ার পর তিনি স্বাভাবিক ও সু্স্থ আছেন।
সমকাল প্রতিনিধি আইয়ুব খান জানান, মাধবপুর উপজেলার সবাই নিবন্ধন করে নির্ভয়ে ভ্যাকসিন নিতে পারেন। বিশেষ করে সম্মুখসারির যোদ্ধাদের তিনি ভ্যাকসিন নিতে আহ্বান জানান

ads
ads
ads

Our Facebook Page