ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

দেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত চালের ট্রাক প্রবেশের ব্যবস্থা নেয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ads

দেশের স্থলবন্দর দিয়ে আমদানিকৃত চালের ট্রাক প্রবেশে অগ্রাধিকার দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষে অগ্রাধিকার ভিত্তিতে চালের ট্রাক নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশ দেন।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিজিবির মহাপরিচালককে টেলিফোনে এ বিষয়ে ভোমরা, হিলি, বুড়িমারী বাংলাবান্ধা, শেওলাসহ যেসব স্থলবন্দর দিয়ে চাল দেশে আসছে, সেসব বন্দর দিয়ে চালের ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।


এদিকে বৈঠকে দেশে চাল যাতে দ্রুত নির্বিঘ্নে প্রবেশ করতে পারে সেজন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান খাদ্যমন্ত্রী।


খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। এরই ধারাবাহিকতায় খাদ্য মন্ত্রণালয় গত ২৭ ডিসেম্বর বেসরকারিভাবে চাল আমদানির জন্য বৈধ আমদানিকারকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়।

ads
ads
ads

Our Facebook Page