ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাজীপুরে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ads

গাজীপুরে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গাজীপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগরীর ২২নং ওয়ার্ডের নান্দুয়াইন এলাকার আক্কাছ আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৫০) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার গোয়াইর গ্রামের প্রয়াত আলমাস আলীর ছেলে। সে পরিবার নিয়ে ২২ নং ওয়ার্ডের নান্দুয়াইন এলাকার আক্কাস আলীর বাসায় ভাড়া থাকতেন।


জানা যায়, গত শনিবার আব্দুর রাজ্জাকের শরীরের ডান পাশ অবস হয়ে যায়, স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছিলো। কিন্তু তিন-চার দিন যাওয়ার পরেও শরীরের কোন উন্নতি না হওয়া এবং শরীরের ব্যথা সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে তার পরিবার।


গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার জন্যই সে আত্মহত্যা করে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page