ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আল-জাজিরা ইস্যুতে হাইকোর্টের অ্যামিকাস কিউরি নিয়োগ

ads

দেশে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ ও বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে মতামত জানতে ছয়জন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টির শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এই আদেশ দেন।


নিয়োগপ্রাপ্ত ছয় অ্যামিকাস কিউরি হলেন- এ জে মোহাম্মদ আলী, কামালুল আলম, আবদুল মতিন খসরু, ফিদা এম কামাল, শাহদীন মালিক ও প্রবীর নিয়োগী।


শুনানি চলাকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ওপর ক্ষোভ প্রকাশ করে আদালত বলেছেন, বিশ্বের কয়েক কোটি মানুষ এরই মধ্যে আল-জাজিরার প্রতিবেদনটি দেখেছেন। বিটিআরসি এতদিন কী করল, আপত্তিকর কিছু সম্প্রচার বন্ধের বিটিআরসির ক্ষমতা থাকা সত্ত্বেও কেন আদালতের কাঁধের ওপর বন্দুক রাখা হচ্ছে? এখন এগুলো বন্ধ করা না করা সমান।

ads
ads
ads

Our Facebook Page