ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

ads

যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহে আট জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page