ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

অবশেষে সন্ধান মিলল ফারুকীর ছয় ‘বোকা’র

ads

ছয় বোকাকে নিয়ে কিছুদিন আগে শহরের নানা জায়গায় ঘুরে বেড়ান চলচ্চিত্র ও বিজ্ঞাপন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সঙ্গে ছিল তার শুটিং ইউনিট। পুরো ইউনিটসহ তিনি ঢাকা শহরের বিভিন্ন রাস্তার মোড়ে, বাড়ির ছাদে, বাস স্ট্যান্ডে, লেকের পাড়ে ঘুরে বেড়িয়েছেন।


কিন্তু এই ছয় বোকা আসলে কারা কিংবা তিনি কী উদ্দেশ্যে তাদের নিয়ে ঘুরছেন, সে সম্পর্কে ওই সময় কিছুই জানাননি ফারুকী। বলেছিলেন, সময় হলে সবই জানতে পারবেন। আপাতত এটুকু বলা যায়, এই ছয়জন বোকাকে চালাক বানানোর চেষ্টা করছি। কারণ এই যুগে চোখ, কান খোলা না রাখলে চলে না।’


অবশেষে পাওয়া গেল সেই ছয় বোকার পরিচয়। তারা হলেন অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, জিয়াউল হক পলাশ এবং শামীম হাসান সরকার। জনপ্রিয় এই ছয় তারকাকে নিয়ে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর কয়েকটি সেবা নিয়ে সিরিজ বিজ্ঞাপন বানাচ্ছেন ফারুকী।


নির্মাতা জানালেন, ‘নগদ’ টিম অনেক চিন্তাভাবনা করে এই গল্পগুলো পর্দায় তুলে আনার জন্য কাজ করেছে। অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলো এতদিন ধরে দেশের সাধারণ মানুষকে ‘বোকা’ বানাচ্ছিল, এ বিষয়ে সবাইকে জানানোর জন্য ‘ব-তে বেকুব না হয়ে, ন-তে নগদ-এ’ আসার আহ্বান জানানো হবে। চেষ্টা করেছি হাস্যরসাত্মকভাবে নগদের সেবার গুণাগুণ বুঝিয়ে দিতে।’


ফারুকী আরও বলেন, যেহেতু ছয়টি গল্পের ছয়টি চিত্র এবং দেশের নানা ধরনের মানুষকে উপস্থাপন করে এই বিজ্ঞাপনগুলো তৈরি হচ্ছে, তাই নাখালপাড়া থেকে শুরু হয় মোশাররফ করিমকে ‘বোকা থেকে চালাক’ বানানোর গল্প। ধুলা, ধোঁয়া, সবজির দোকান থেকে শুরু করে বিভিন্ন জয়গায় শুটিং হয়েছে। টানা প্রায় ১০ দিন শুটিং, এডিটিং, ভয়েস ওভার এবং অন্যান্য কাজে আরও বেশ কিছুদিন পার। এভাবে বিজ্ঞাপনগুলো আলোর মুখ দেখল আর ‘ছয়জন বোকা’ আস্তে আস্তে ‘চালাক’ হয়ে উঠলেন।’


ছয় তারকা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মিশু সাব্বির, মুকিত জাকারিয়া, জিয়াউল হক পলাশ এবং শামীম হাসান সরকারের দুর্দান্ত অভিনয়শৈলী আর ফারুকীর নির্মাণ কৌশল ও ‘নগদ’ মার্কেটিং ডিপার্টমেন্টের ক্রিয়েটিভ টিমের অক্লান্ত পরিশ্রমে তৈরি হলো ছয়টি বিজ্ঞাপন। এখন দেশের প্রায় সবগুলো মিডিয়াতেই মহাসমারোহে চলছে *১৬৭# ডায়াল করে ‘নগদ’-এ এসে বুদ্ধিমান হওয়ার গল্পগুলো।

ads
ads
ads

Our Facebook Page