ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে ছেলের বউকে একা পেয়ে ধর্ষণ

ads

চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে জমির উদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে জমিরকে গ্রেফতার করা হয়। জমির উদ্দিন ওই এলাকার কামাল মেম্বারের বাড়ির আব্দুস সালামের ছেলে।


জানা গেছে, ২৫ জানুয়ারি গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান ভুক্তভোগীর স্বামী। সেই সুযোগে পরদিন ছেলের বউকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন শ্বশুর জমির উদ্দিন। এ ঘটনায় মঙ্গলবার রাতে বোয়ালখালী থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ।


বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম বলেন, ভুক্তভোগী গৃহবধূর করা মামলার ভিত্তিতে জমির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page