ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী ইয়াবাসহ আটক

ads

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুইজন কর্মচারীকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিপরীতে চৌধুরী মার্কেটের কম্পিউটার সলিউশন দোকানের সামনে থেকে ৬৩ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড ইয়াসিন শিকদার (৩০) ও বাগান মালি আকাশ শিকদার (২৮)।


আটকের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ওই দুই কর্মচারীকে ইয়াবাসহ আটক করা হয়। ইতোমধ্যে আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


এ সময় আটকরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল বলেও উল্লেখ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

ads
ads
ads

Our Facebook Page