ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ইমতু রাতিশের সঙ্গী মৌ

ads

ছোট পর্দার অভিনেতা ইমতু রাতিশ। নিয়মিত নাটকে অভিনয় করছেন তিনি। অন্যদিকে চিত্রনায়িকা মৌমিতা মৌ চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনের কাজ করছেন। এবার এই দুই শিল্পী জুটি বাঁধলেন একটি বিজ্ঞাপনচিত্রে।


আসিফ আহমেদের পরিচালনায় ‘বি-টেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল’-এর একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তারা। গত ৮ ফেব্রুয়ারি সিলেটের জাফলং জৈন্তাপুরের শ্রীপুর টি গার্ডেনের মনোরম কিছু লোকেশনে বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে। এতে লাইন প্রডিউসার হিসেবে ছিলেন এ এইচ রানা এবং ডিওপি মো. সোহাগ।


জিঙ্গেল নির্ভর এ বিজ্ঞাপন প্রসঙ্গে পরিচালক আসিফ আহমেদ বলেন, ‘আমি যতগুলো কাজ করেছি, সবকটি একটু ভিন্ন কনসেপ্টে করা। এটিও ব্যতিক্রম নয়। ইমতু রাতিশ ও মৌমিতা মৌকে সবাই চেনে। তারা চেষ্টা করেছেন তাদের সেরাটা দেওয়ার। আমিও সুন্দর একটি বিজ্ঞাপন নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবেন।

খুব শিগগির বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলেও জানিয়েছেন এই নির্মাতা।

ads
ads
ads

Our Facebook Page