ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সিয়ামের সঙ্গে অভিনেত্রী নোভার যাত্রা

ads

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এরপর আরো কয়েকটি সিনেমায় অভিনয় করেন। এবার নতুন সিনেমায় নাম লেখালেন সিয়াম। ‘মৃধা ভার্সেস মৃধা’ নামের এই সিনেমায় তার সঙ্গী অভিনেত্রী নোভা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নোভা।


রনি ভৌমিকের পরিচালনায় এই সিনেমায় সিয়াম-নোভা ছাড়াও অভিনয় করবেন তারিক আনাম খান, নিমা রহমান, সানজিদা প্রীতি প্রমুখ।


নোভা তার অভিষেক সিনেমা প্রসঙ্গে বলেন, ‘প্রথমবারের মতো রুপালি পর্দায় নাম লেখালাম। চমৎকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মৃধা ভার্সেস মৃধা’। এতে চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। আশা করছি, খুব ভালো অভিজ্ঞতা হবে।’


পরিচালক রনি ভৌমিক জানান, সামাজিক প্রেক্ষাপটের একটি গল্প দেখানো হবে ‘মৃধা ভার্সেস মৃধা’ সিনেমায়। যেখানে উঠে আসবে পরিবারের সম্প্রীতির সৌন্দর্য, সম্পর্কের অবক্ষয়সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।


মডেলিংয়ের মাধ্যমে নোভার ক্যারিয়ার শুরু। নিয়মিত কাজ করছেন টিভিসি ও নাটক-টেলিফিল্মে। এছাড়া বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন। সম্প্রতি আরটিভির ‘গোলমাল’ নামে একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী।

ads
ads
ads

Our Facebook Page