ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ads

জামালপুরের বকশীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নাবিল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের ফুলদহ পাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় ব্র্যাকের শিশু শিখন কেন্দ্রের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে (১৩) বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে একই গ্রামের রেজাউল হকের ছেলে নাবিল মিয়া। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়।


ধর্ষণের ঘটনায় বুধবার রাতে ওই নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার ভোরে পুলিশ ধর্ষণের অভিযোগে নাবিল মিয়াকে গ্রেফতার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত নাবিলকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page