ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি পেয়েছে সাকিব

ads

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটির আবেদন করেছিলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


বৃহস্পতিবার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বোর্ড পরিচালক আকরাম খান। তিনি বলেন, 'সাকিব ছুটিতে আছে, সে নিউ জিল্যান্ডে যাবে না।' 


তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এই ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর দিকেই কানাঘুষা চলে ছুটিতে যেতে পারেন সাকিব। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। 


২০২১ সালের প্রথম দিনেই স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পে চুমু দেওয়া একটি ছবি দিয়ে জানান দিয়েছিলেন তৃতীয় সন্তান আসছে শিগগিরই।

ads
ads
ads

Our Facebook Page