ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পদ্মার এক বাঘাইড়ের দাম ৪১ হাজার

ads

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরের পদ্মায় ধরা পড়েছে ৩৪ কেজি ২শ গ্রাম ওজনের বিশাল একটি বাঘাইড় মাছ।শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা লাভের আশায় ঘাটের দেলোয়ার সরদারের আড়ৎ থেকে ১২শ টাকা কেজি দরে ৪১ হাজার টাকায় ওই বাঘাইড় মাছটি কিনে নেন।


এর আগে ভোর রাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মায় সাদ্দাম সরদার নামের এক জেলের জালে এ বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। এখন পদ্মায় পানি কমতে থাকায় প্রায়ই বড় বড় মাছ ধরা পড়ছে বলে ধারণা সবার।

ads
ads
ads

Our Facebook Page