ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

এফডিসির ডাবিং ঘরে অভিনেতা রজতাভ দত্ত

ads
ভারতীয় বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও থিয়েটারের জনপ্রিয় মুখ রজতাভ দত্ত। রনি নামেও পরিচিত তিনি। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলায়ও বেশ জনপ্রিয় এই অভিনেতা।

গত কয়েক বছর ধরে বাংলাদেশের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। এরই ধারাবাহিকতায় পরিচালক শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করেন। এ সিনেমার ডাবিং করতে ঢাকায় এসেছেন তিনি। গতকাল (১৪ ফেব্রুয়ারি) বিএফডিসির ডাবিং স্টুডিওতে সিনেমাটির ডাবিংয়ে অংশ নেন এই শিল্পী।

‘গ্যাংস্টার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক-মাহিয়া মাহি, শান্ত খান-রূপসা । এতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি গাজীপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়েছে। শান্ত খান এরই মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। এসব সিনেমায় তাকে বলিউড, টলিউড ও দেশীয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়।
ads
ads
ads

Our Facebook Page