ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আইপিএলে নতুন নামে আসছে প্রীতির পাঞ্জাব

ads

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) এখন পর্যন্ত নাম পরিবর্তন করেছেন দুটি দল। দিল্লি ক্যাপিটালস এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের পর আইপিএলের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম পরিবর্তনের রাস্তায় হাঁটল প্রীতির পাঞ্জাব। আইপিএলের এবারের আসরে প্রীতির দলের নাম হবে পাঞ্জাব কিংস।


সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর নতুন নাম ঠিক করা হয়েছে। এমনকি রাতারাতিও এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পাঞ্জাব কিংস হওয়ার পরিকল্পনাটি ছিল নাকি দীর্ঘ সময়ের।


উল্লেখ্য, ভারতের মাল্টি মিলিয়ন ডলারের এই লিগে পাঞ্জাবের এই ফ্র্যাঞ্চাইজি দলটির সেরা সাফল্য হচ্ছে, ২০১৪ সালের ফাইনাল। যদিও সেবার শিরোপা জিততে ব্যর্থ হয় তারা। সুতরাং, অধরা শিরোপাটা ধরার লক্ষ্যেই ১৪তম আইপিএলে খেলতে নামবে তারা।


১৪ ম্যাচে ৬ জয়ে আইপিএলের গত মৌসুম শেষ করেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আগামী আইপিএলেও লোকেশ রাহুলের নেতৃত্বেই অভিযান শুরু করার সম্ভাবনা রয়েছে প্রীতির দলের।

ads
ads
ads

Our Facebook Page