ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আগামীকাল বুধবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

ads

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর-উত্তম’ খেতাব বাতিল ইস্যুর প্রতিবাদে আগামীকাল বুধবার সারা দেশের মহানগর ও জেলা শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। তবে বুধবারের (১৭ ফেব্রুয়ারি) এই কর্মসূচির বাইরে থাকবে বরিশাল জেলা। পরদিন পূর্বঘোষিত কর্মসূচি থাকায় সেখানে আগামীকাল এই কর্মসূচি পালিত হবে না। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বরিশাল মহানগরে সমাবেশ করবে দলটি।


রাজধানীর নয়াপল্টনে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর-উত্তম’ খেতাব বাতিলের সরকারি অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল বুধবার বরিশাল বিভাগ বাদে ঢাকাসহ সারা দেশের মহানগর এবং জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।’


ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামীকাল সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ads
ads
ads

Our Facebook Page