ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

স্বামীর নির্যাতন নিয়ে বুবলীর পোস্ট !

ads

‘স্বামীর নির্যাতন থেকে শুরু করে পথে-ঘাটে যেকোনো অপ্রীতিকর ঘটনায় নারী নিজেকে অনিরাপদ মনে করলে পাশে পাবেন পুলিশের কুইক রেসপন্স টিমকে (কিউআরটি)। দিন-রাত যেকোনো সময় এ দলকে পাশে পেতে ফোন করতে হবে ০১৩২০০৪২০৫৫ নম্বরে (হটলাইন)। তবে প্রচারের অভাবে এখন পর্যন্ত আশানুরূপ ফোন পাচ্ছে না।’—ফেসবুকে পোস্টটি করেছেন বর্তমান সময়ের চিত্রনায়িকা শবনম বুবলী।


পোস্টটি করার পর নেটিজেনরা মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন বুবলীকে। হিমু নামে একজন লিখেছেন—‘ধন্যবাদ, এরকম একটা নিউজ জানানোর জন্যে।’


সোমবার (১৫ ফেব্রুয়ারি) বুবলী নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ‘নীল চোখ’ নামের নতুন এ সিনেমা পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। শাপলা মিডিয়ার ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন সেলিম খান। এতে বুবলীর বিপরীতে অভিনয় করবেন নিরব।

ads
ads
ads

Our Facebook Page