ঢাকার দোহার উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
জয়পাড়া বাজারের যানজট, চুরি, ডাকাতি, জুয়া, মাদক, নয়াবাড়ি ইউনিয়নে কিশোর গ্যাং, কুসুমহাটি ইউনিয়নে গরু চুরি, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি-সহ দোহারের নানান ধরনের সমস্যার কথা সভায় আলোচনা হয়। উক্ত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ছিলেন ।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন তার বক্তব্যে বলেন, আমরা দোহারের জন্য একজন ট্রাফিক পুলিশ চেয়েছি অতি তাড়াতাড়ি আমরা এ জয়পাড়া বাজারের যানজট নিরসন করবো। দোহারের ঐতিহ্য ধরে রাখতে নুরুল্লাহপুর মেলার জন্য আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনিকভাবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি। ২১ শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে সরকারি বিধি-নিষেধ মেনে সর্বোচ্চ ৫জন করে শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করবেন। স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেক স্কুল ও ঘরোয়াভাবে আয়োজন করতে পারবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, দোহার পৌরসভা প্রকৌশলী মশিউর রহমান, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম খুরশেদ আলম, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ মো. জালাল হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।