ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মাধবপুরে বাসার ছাদ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ads

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলাবই গ্রামের কুয়েত প্রবাসীর বাসার ছাদ থেকে ৪৯০ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।



বুধবার (১৭ ফ্রেরুয়ারি) সকালে  আয়াত আলীর ভাই ইউনুছ আলীর আয়াত আলীর বাসার ছাদে কাজ করতে গিয়ে পরিত্যাক্ত অবস্থায় গাঁজা ও ফেন্সিডিল দেখে স্থানীয় ইউপি সদস্য কে খবর দেয়। ইউপি সদস্য মুসা মিয়া ধর্মঘর বিজিবি ক্যাম্পে বিষয়টি জানালে দুপুর  ১২ টার দিকে ধর্মঘর বিজিবি ক্যাম্পের সুবেদার আব্দুল হামিদ সহ একদল বিজিবি সদস্য আলাবাই গ্রামের কুয়েত প্রবাসী আয়াত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বাসার ছাদ থেকে এ গুলো উদ্ধার করে।

ads
ads
ads

Our Facebook Page