ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

ভালুকায় ইউটার্ণ নেয়ার সময় বাস চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত

ads

ময়মনসিংহের ভালুকায় ইউটার্ণ নেয়ার সময় বাস চাপায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেরুয়ারী) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডস্টোর উত্তর বাজার মুটকিবাড়ীর সামনে এ ঘটনাটি ঘটে।


ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ তৈমুর আলী জানান, ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের সিডস্টোর উত্তর বাজার মুটকিবাড়ীর সামনে ইউটার্নের সময় ঢাকা গামী সাবিহা পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১২-০৫৯১) এর চাপায় মটরসাইকেলরোহী বাশিল গ্রামের মোঃ হাজ্বী নুরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) ঘটনা স্থলেই নিহত। মোটরসাইকেল চালক মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০)কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ নেওয়ার পথে মারা যায়।


স্থানানীয়রা জানায় ভাড়ায় চালিত হোন্ডাটি কিছু দিন পুর্বে নিহত জাকির হোসেনের বড় ভাই কিনে দিয়েছে ভাড়ায় চালানোর জন্য। নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page