ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

কালিয়াকৈরে স্বামীকে বেঁধে নারীকে গণধর্ষণের ঘটনায় আটক ২

ads

গাজীপুরের কালিয়াকৈরের উত্তর গজারিয়া এলাকায় স্বামীকে একটি কক্ষে বেঁধে রেখে পালাক্রমে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


পুলিশ জানায়, আটকরা হলেন— উপজেলার সূত্রাপুর এলাকার সিরাজুলের ছেলে ফারুক হোসেন (৩৩) ও একই এলাকার নারায়ণ চন্দ্র সরকারের ছেলে অপূর্ব কুমার দিপু (৩২)। মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার সন্ধ্যায় ফারুক ও তার সহযোগীরা ওই নারীর ভাড়া বাসায় গিয়ে তার স্বামীকে কক্ষে আটক রাখে। পরে তাকে জোরপূর্বক পাশের কক্ষে নিয়ে ফারুক, আলমগীর, সাব্বির, রুপ কুমার, সুজন, অর্পূব কুমার দিপু ও আলম পালাক্রমে ধর্ষণ করেন। পরে ঘরে থাকা টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা। পরে বৃহস্পতিবার ওই নারী সাতজনকে আসামি করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ফারুক ও তার সহযোগী দিপুকে আটক করা হয়।


কালিয়াকৈর থানার অফিসার ইনর্চাজ মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই নারী থানায় অভিযোগ করলে শুক্রবার বিকেলে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

ads
ads
ads

Our Facebook Page