ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চিকিৎসা শেষে চলতি সপ্তাহে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরবেন ফখরুল

ads

চিকিৎসা শেষে চলতি সপ্তাহে সিঙ্গাপুরে থেকে দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এই তথ্য নিশ্চিত করেছেন।শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব সিঙ্গাপুরের ফারার পার্ক হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। আগামীকাল এন্ডোসকপি করাবেন তিনি। আশা করছি, চিকিৎসা শেষে এই সপ্তাহে দেশে ফিরবেন।


গত ৩০ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটা ফ্লাইটে সিঙ্গাপুরে যান তিনি। ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গেছেন। সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার নিয়মানুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনি।। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল।

ads
ads
ads

Our Facebook Page