ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ads

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী বাসের সাথে সংঘর্ষে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই মোটরসাইকেল আরোহী। রোববার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি এলাকার পদ্মা সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, শরিয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের সাত্তার বাঘার ছেলে সুজন বাঘা(২৭) ও একই গ্রামের কাদির হাওলাদারের ছেলে ফরমান আলী(২১)।


লৌহজং থানার অফিসার ইনচার্জ(ওসি)আলমগীর হোসাইন জানান, ঢাকা থেকে দুটি মোটরসাইকেলে চারজন আরোহী শরিয়তপুর যাচ্ছিল। এরপর পথিমধ্যে এক্সপ্রেসওয়েতে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহী মাথায় গুরুতর আঘাতে নিহত হয়।


এছাড়া আহত হয় অপর মোটরসাইকেলের আরও দুজন আরোহী। তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। ঘাতক বাসটিকে(ঢাকা মেট্রো ব-১৫-৫৯৪৯) আটক করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page