ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে ১৭ বসতঘর পুড়ে গেছে

ads

নগরীর পাহাড়তলী ও কর্ণফুলী উপজেলার শিকলবাহায় রোববার পৃথক অগ্নিকাণ্ডে ১৭টি বসতঘর পুড়ে গেছে। শিকলবাহার ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া নয়া পুকুর পাড় এলাকায় বিকেল সাড়ে তিনটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামারবাজার ফায়ার স্টেশন থেকে দুইটি গাড়ি ঘটনাস্থলে যায়। দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে ৪টি সেমিপাকা ও ৫টি কাঁচা বসতঘর পুড়ে যায়। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস।


বেলা সোয়া একটার দিকে নগরের পাহাড়তলী থানার ব্যাংক কলোনি এলাকার আবদুর রহমানের বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুইটি গাড়ি সেখানে ছুটে যায়। দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় । আগুনে আটজন মালিকের আটটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।

ads
ads
ads

Our Facebook Page