সাম্প্রতিক সময়ের বিভিন্ন পর্যায়ের নির্বাচন নিয়ে বিরোধীপক্ষের বিস্তর অভিযোগ থাকলেও তা মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ভোট দিচ্ছে ৬০ শতাংশেরও বেশি মানুষ। সুতরাং, নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে না, তাও বলা যাবে না।সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের কেশবপুরের পৌর নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্টদের সঙ্গে একটি সভা করার পর এ কথা বলেন সিইসি।তিনি বলেন, নির্বাচন প্রতিযোগিতামূলক হওয়ায় কোনো কোনো প্রার্থীর মধ্যে সহনশীলতার কিছুটা অভাব দেখা যায়। এটা অবশ্য সারা পৃথিবীতেই কমবেশি হয়ে থাকে।কে এম নূরুল হুদা আরো বলেন, গণতান্ত্রিক পরিবেশে সহাবস্থানের মাধ্যমে যখন কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন সেখানে সহিংসতার সম্ভাবনা থাকে। আমাদের এখানেও এমন দুই-একটি ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এজন্য তারা ধন্যবাদ প্রাপ্য।