ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল : প্রধানমন্ত্রী

ads

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল। সোমবার (২ নভেম্বর) সকালে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সংঘাতে উস্কানিদাতাদের গ্রেপ্তার করলে তারাই আবার সরকারের বিরুদ্ধে বাকস্বাধীনতা হরণের অভিযোগ করে। কিন্তু এভাবে দেশ চলতে পারে না। ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে দেশের একটি শ্রেণি সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করে। কারণ বাংলাদেশের কোনো অগ্রগতি, সেই গোষ্ঠীর পছন্দ হয় না। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ ভালো অবস্থানে যাবে, অর্থনীতিতে গতি আসবে; আন্তর্জাতিক সংস্থাগুলো যা যা ভবিষ্যৎ বাণী আশঙ্কা পেছনে ফেলে এগিয়ে যাবে, এটা ওই গোষ্ঠীর পছন্দ হয় না।


তিনি আরও বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে। অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে, দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে।

ads
ads
ads

Our Facebook Page