ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নেপালি পুলিশের গুলিতে ভারতীর মৃত্যু, সীমান্তে উত্তেজনা

ads

ভারতের উত্তরপ্রদেশের সীমান্ত এলাকায় নেপালি পুলিশের গুলিতে এক ভারতীয় যুবকের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (৪ মার্চ) গভীর রাতের ঘটনায় সীমান্তে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম গোবিন্দ সিংহ। তার বয়স ২৬ বছর। তার সঙ্গী আরও এক যুবক ঘটনার পর থেকে নিখোঁজ। শুক্রবার (৫ মার্চ) ভারতীয় মিডিয়ায় খবরটি ফলাও করে প্রচারিত হয়েছে।


পিলভিটের পুলিশ সুপার জয়প্রকাশ জানান, সীমান্তবর্তী রাঘবপুরী গ্রাম থেকে গোবিন্দ সিং, গুরমিত সিং ও পাপ্পু সিং নামে তিন বন্ধু নেপালের বেলোরি বাজারে কোনো কাজে গিয়েছিলেন। গভীর রাতে ফেরার সময় তাদের মধ্যে কোনো বিষয়ে ঝগড়া লাগে।


ভারতীয় এ পুলিশ কর্মকর্তার দাবি, সীমান্ত এলাকায় তাদের বাকবিতণ্ডায় হয়তো নেতিবাচক কিছু ভাবে নেপাল পুলিশ। এ কারণে ওই যুবকদের দিকে গুলি চালায় তারা। এতে গুরুতর আহত হন গোবিন্দ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ ঘটনায় মৃত ভারতীয়ের লাশ ঘিরে স্থানীয় গ্রামগুলিতে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে।


পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে গোবিন্দর এক সঙ্গী এখনো নিখোঁজ। আরেকজন কোনো মতে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরতে পেরেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নেপাল পুলিশের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগের চেষ্টা করছে ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে গেল বছরের মাঝামাঝি নেপালি পুলিশের গুলিতে মারা গিয়েছিলেন এক ভারতীয়। সে সময় বিহার সীমান্তে এক কৃষককে লক্ষ্য করে গুলি চালায় নেপালের পুলিশ। ভয়াবহ ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও তিনজন। এ ঘটনায় সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে ভারত। সতর্ক অবস্থায় রাখা হয়েছে এসএসবি।  সূত্র : দ্য ওয়াল

ads
ads
ads

Our Facebook Page