ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সাবেক সচিব আবদুল লতিফ আর নেই

ads

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সরকারের সাবেক ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল লতিফ। (ইন্না লিল্লাহি....রাজিউন)। শনিবার (৬ মার্চ) ভোর ৬টার দিকে রাজধানীর শ্যামলীর নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ৪ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আবদুল লতিফ। শনিবার বাদ আসর নিজ গ্রাম চাঁদপুরের কল্যান্দির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।


মরহুমের জামাতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধারক প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমান জানান, কর্মজীবনে আব্দুল লতিফ হবিগঞ্জ, মাগুরা ও সিলেট জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় হয়ে সর্বশেষ ২০০৩ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে তিনি অবসরে যান। এলাকায় তিনি ডিসি লতিফ নামে পরিচিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page