ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মনের মতো ভালো ছেলে পেলে আবারও আবারো বিয়ে করবেন মুনমুন

ads

২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান ঢালিউড অভিনেত্রী মুনমুন। কিন্তু বিয়ের মাত্র ৩ বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় এই অভিনেত্রীর। এরপর যাত্রায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় মোশাররফ হোসেনের সঙ্গে। পরে ২০০৯ সালে মোশাররফকে বিয়ে করেন মুনমুন।

বিয়ের দুই বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হতে থাকে। এরপর গত বছরের জুলাই মাসে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদ হয় মুনমুনের। তবে অতীতকে ভুলে নতুন জীবনের প্রত্যাশায় সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। 


তবে মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে আবারও যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। 


নায়িকা জানান, এখন দুই সন্তান নিয়ে অনেক সুখে আছেন। সংসারে আর কোনো অশান্তি নেই। ভাবছেন নতুন করে সংসার করা নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, জীবন কারো জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।


তিনি মনে করেন, তার জীবনে যা ঘটেছে, সে রকম ঘটনা অনেক শিল্পীর জীবনেই ঘটে। 


তার মতে, শিল্পীদের জীবনটা একটু এলোমেলোই হয়। এরপরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সাজিয়ে রাখার। বিয়েটা ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়েছেন। বিবাহবিচ্ছেদের পরে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। 


গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ সিনেমাতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়। তার হাতে তিনটি সিনেমার কাজ আছে। সিনেমাগুলো অসমাপ্ত।

ads
ads
ads

Our Facebook Page