ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সারাদেশে টিকা নিয়েছেন ৩৬ লাখেরও বেশি মানুষ

ads

বৈশ্বিক মহামারি করোনা প্রতিষেধক টিকার প্রয়োগ চলছে সারাদেশে। ইতিমধ্যে জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন। আর নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন।শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানা যায়, মোট টিকা নেওয়া ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৫০ হাজার ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন সাত লাখ ৮৬ হাজার ২৫৪ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৯৯ হাজার ৪৩৫জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৩৬ হাজার ১২৯ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন চার লাখ ৭০ হাজার ৪৬৪ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৫ জন আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ১৫ হাজার ১৭৭ জন।


উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে।

ads
ads
ads

Our Facebook Page