ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ: জেলার দাবিতে কলাপাড়ায় ১ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন

ads

কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির আয়োজনে মঙ্গলবার সকাল দশটায় স্থানীয় প্রেসক্লাবের সম্মুখ্যে প্রায় ১ কিলোমিটার সড়ক জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী এ কর্মসূচীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ‘জেলা চাই’ ব্যানার নিয়ে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।


যৌক্তিক দাবি তুলে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব এমপি, উপজেলা পরিষদ চেয়ারমান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা মহিলা আওয়ামী লীগ আহবায়ক অধ্যক্ষ ফাতেমা অক্তার

রেখা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পাশর্^বর্তী রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারমান সাইদুজ্জামান মামুন খান, কুয়াকাটা

পৌর আওয়ামীলগ সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার, কলেজ শিক্ষক প্রতিনিধি এম,বি, কলেজ অধ্যক্ষ মো: শহিদুল আলম ও সাংবাদিক প্রতিনিধি কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো: হুমায়ুন কবির, ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি ড.অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ^াস, মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক আকন, ঢাকাস্থ কলাপাড়া সমিতির সভাপতি এ্যাড. খন্দকার আবুল কালাম আজাদ, ইউপি

চেয়ারম্যান সমিতির সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া ব্যবসায়ি সমিতির সভাপতি দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, কলাপাড়া আইনজীবি সমিতির সভাপতি এ্যাড.মজিবুর রহমান চুন্নু, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মো.আনোয়ার হোসেন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও গনমাধ্যম কর্মীসহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন মেগাপ্রকল্প ও কলাপাড়াকে জেলায় রুপান্তরের সকল যৌক্তিক দাবি তুলে ধরেন। এছাড়া আগামী ৯ এপ্রিল ঢাকায় জাতীয়

প্রেসক্লাবের সামনে মাববন্ধন ও গনজমায়েতের ঘোষনা দেন।মানববন্ধন সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ও ঢাকস্থ কলাপাড়া সমিতির সাধারন সম্পাদক এস এম মনিরুল ইসলাম।


মানববন্ধন শেষে “কলাপাড়া জেলা চাই আন্দোলন” কমিটির প্রতিনিধিরা কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলীপি পেশ করেন।






ads
ads
ads

Our Facebook Page