ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দুদক নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ

ads

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। এর মধ্যদিয়ে সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হলেন তিনি।


বুধবার (১০ মার্চ) সকালে আনুষ্ঠানিকভাবে দুদকে যোগদান করেন মঈনউদ্দীন আবদুল্লাহ। একই সময় দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হন মো. জহুরুল হক। পরে তাদের স্বাগত জানান কমিশনের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।


আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে দুদক গঠিত হয়। কমিশনারদের মেয়াদ থাকে পাঁচ বছর। তাদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। সে মেয়াদকাল শেষ হওয়ায় মঙ্গলবার (৯ মার্চ) দুদক চেয়ারম্যান ও কমিশনার-তদন্ত’য়ের পদ শূন্য হয়। দুর্নীতি দমন কমিশনের দুই সদস্যের মেয়াদ ফুরিয়ে আসায় মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৮ জানুয়ারি পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।


সেসব শূন্য আসনে বাছাই কমিটির সুপারিশে দায়িত্ব পেলেন কৃষিমন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের-বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক। এছাড়া কমিশনের অপর সদস্য সাবেক জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের মেয়াদ ২০২৩ সালের জুলাই পর্যন্ত থাকায় তিনি মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকছেন।

ads
ads
ads

Our Facebook Page