ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৩ জন গ্রেফতার

ads

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ মার্চ) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ মার্চ) সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে ৩ হাজার ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৮৮৫ গ্রাম ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page