ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বগুড়ায় কয়েল তৈরির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১

ads

বগুড়ার শিকাবপুরে নেংরাবাজার এলাকায় একটি কয়েল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেলাল হোসেন নামক কারখানার এক নৈশ্যপ্রহরীর মৃত্যু হয়েছে। সে ওই কারখানায় ঘুমিয়ে ছিল। শনিবার (১৩ মার্চ) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।


বগুড়া ফায়ার সার্ভিস কার্যালয়ের ফায়ার ফাইটার মো. মোহব্বত শিকদার জানান, এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।


ফায়ার সার্ভিস বগুড়ার উপ-পরিচালক বজলুর রশিদ জানান, ৩টি ইউনিট প্রায় ২ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। এ ঘটনায় ক্ষয়ক্ষতি নিরপুন করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page