ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

ads

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফায়েজ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন আরো ১৫ জন। শনিবার (১৩ মার্চ) সকালে উপজেলার নিমবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জোনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মঈনুল ইসলাম জানান, নিমবাড়ি গ্রামের শাক্কু মিয়ার সঙ্গে একই গ্রামের রতন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় ফায়েজ মিয়া নিহত হন।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page