সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুরে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম বাবুল হোসেন খান (৪১)। তিনি জয়দেবপুর থানার জানাকৈর এলাকার হাসমত আলীর ছেলে।এসআই বিশ্বজিৎ বলেন, ‘বাবুল ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় মনির হোসেন সুমন নামে এক ব্যক্তি গতকাল শুক্রবার (১২ মার্চ) রাতে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়।
মামলার পর অভিযান চালিয়ে বাবুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করার পর আজ শনিবার (১৩ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।