টাঙ্গাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউপি সদস্য নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরও দুজন আহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নের বিল মাগুড়াটা মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলী ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী মো. আল আমিন জানান, ইউপি সদস্য নজরুল ইসলাম মোটরসাইকেলে টাঙ্গাইল শহর থেকে তার গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। বিপরিত দিক থেকে দ্রুত গতিতে অপর মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে সংঘর্ষে নজরুল ইসলাম ছিটকে রাস্তার পাশে গাছের সাথে আঘাত পায়।
এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য নিহত হন। অপর মোটরসাইকেলের দুজন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।