ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

শন উইলিয়ামসের সেঞ্চুরিতে ড্রয়ের স্বপ্ন জিম্বাবুয়ের

ads

পরিস্থিতি যা ছিল তাতে ইনিংস ব্যবধানে হারের সম্ভাবনাই ছিল জিম্বাবুয়ের সামনে। কিন্তু শন উইলিয়ামসের সেঞ্চুরি (১০৬*) ও ডোনাল্ড তিরিপানোর হাফ সেঞ্চুরিতে (৬৩*) এখন সেই ঝুঁকি আর নেই। তবে, ম্যাচটি হারের দ্বারপ্রান্তেই জিম্বাবুয়ে। তবু আগামীকাল (রবিবার) ম্যাচের শেষ দিন জিম্বাবুয়ে চেষ্টা করবে ম্যাচটি যাতে করে অন্তত ড্র করা যায়।


আবু ধাবিতে গত ১০ মার্চ শুরু হয় আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। হাশমতউল্লাহ শহীদির ডাবল সেঞ্চুরি (২০০*) ও আসগার আফগানের সেঞ্চুরির (১৬৪) উপর ভর করে ৪ উইকেটে ৫৪৫ রান করে ইনিংস ডিক্লেয়ার করে আফগানরা।


এরপর জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে ২৮৭ রান করে অলআউট হয়। যার ফলে তারা ফলো-অনে পড়ে। গতকাল (শুক্রবার) ম্যাচের তৃতীয় দিন জিম্বাবুয়েকে ফলো-অনে ব্যাট করতে পাঠায় আফগানিস্তান।


ফলো-অনে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। কিন্তু এরপর শন উইলিয়ামস ও ডোনাল্ড তিরিপানোর ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। শনিবার ম্যাচের চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ২৬৬ রান। দিন শেষে ১২৪ রানের জুটি গড়ে অপরাজিত থাকেন উইলিয়ামস-তিরিপানো।


আফগানিস্তান দলের স্পিনার রশীদ খান ৫টি উইকেট নিয়েছেন। এছাড়া জাভেদ আহমদী ১টি ও সৈয়দ শিরজাদ ১টি করে উইকেট শিকার করেন।

ads
ads
ads

Our Facebook Page