নাটোরের গুরুদাসপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করায় এক বৃদ্ধকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। রোববার সকালে উপজেলার নাজিরপুর ইউপির গুপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটকৃত আসামি মো. ইয়ানুছ আলী ওই এলাকার লছের উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগি মেয়ের বাবা বাদি হয়ে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগী ওই মেয়ের বাবা জানান, সকালে বাসা থেকে তিনি কাজের জন্য বের হয়ে যান। মেয়ের মা মেয়েকে বাসায় রেখে প্রতিবেশির বাড়িতে যায়। সেই সুযোগে প্রতিবেশি ইয়ানুছ আলী তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে পাশ্ববর্তী বাড়ির একজন নারী মেয়েটির চিৎকারে এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
তবে আসামির এর আগেও এ ধরনের অনেক ঘটনা রয়েছে এমনকি এলাকার বিভিন্ন শিক্ষার্থীদের স্কুল কলেজে যাওয়ার পথে বিরক্ত করে। তিনি আসামীর সঠিক বিচার দাবি জানান।
এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে খবর পাওয়া মাত্রই আসামিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা রজু করে নাটোর জেল হাজতে প্রেরণ করা হবে।