ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

১৭ মার্চ সারা দেশে দোকান-মার্কেট বন্ধ

ads

বাংলাদেশ দোকান মালিক সমিতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (১৪ মার্চ) সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। হেলাল উদ্দিন বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। তবে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।”


সম্ভব হলে ১৭ মার্চ মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদের অনুরোধ করেছে দোকান মালিক সমিতি।


সভায় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আ. রাজ্জাক, আবু মোতালেব, হাফেজ হারুন প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page