ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের ক্ষমা করে দিয়েছে পাকিস্তানের হিন্দুরা

ads

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা তাদের শতাব্দী প্রাচীন একটি মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের ক্ষমা করে দিয়েছে। শনিবার (১৩ মার্চ) স্থানীয় মাওলানা ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এক বৈঠকে বসে বিষয়টি মীমাংসা করে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু খবরটি জানিয়েছে।


বৈঠকে মুসলিম মাওলানাদের পক্ষ থেকে দেশটির সংবিধান অনুসারে হিন্দুদের ও তাদের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছে। কারাগারে বন্দি থাকা অভিযুক্তদের মুক্ত করতে বৈঠকে পুনর্মিলনের সিদ্ধান্তের কথা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে।


গত বছর ৩০ ডিসেম্বর স্থানীয় মাওলানা ও মৌলবাদী গোষ্ঠী জমিয়ত উলেমা-ই-ইসলাম মন্দিরটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বৈঠকের পর পাকিস্তান হিন্দু কাউন্সিলের চেয়ারম্যান রমেশ কুমার জানান, ওই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা পুরো বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত হেনেছে।


পাকিস্তানে ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ দলের আইনপ্রণেতা রমেশ কুমার জানান, প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান বৈঠকে সভাপতিত্ব করেন এবং শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে।


মন্দিরটিতে হামলার ঘটনায় মানবাধিকার সংস্থা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নেতারা তীব্র সমালোচনা করেন। এর ফলশ্রুতি সুপ্রিম কোর্ট মন্দিরটি পুনর্নির্মাণের আদেশ দেয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৫০জনকে গ্রেপ্তার করা হয়।


পাকিস্তানের সরকারি তথ্য অনুসারে, দেশটিতে প্রায় ৭৫ লাখ হিন্দু বাস করছে। যদিও হিন্দুদের মতে এই সংখ্যা ৯০ লাখের বেশি। অধিকাংশ হিন্দুরা সিন্ধু প্রদেশে বাস করে।

ads
ads
ads

Our Facebook Page